ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ,থানায় জিডি

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হান্নানা আক্তার বেলি (১৮) নামের মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১২ জুলাই (রবিবার) রাত ৮ টায় উপজেলার আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।

সে ওই এলাকার দিনমজুর ফজল করিমের মেয়ে ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্রী ।

এ ঘটনায় রবিবার রাতে কলেজ ছাত্রীর বাবা ফজল করিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) দায়ের করেছেন।যাহার জিডি নং- ৩৯০, তারিখ-১২/০৭/২০)

ছাত্রীর বাবা ফজল করিম জানান, মাদ্রাসায় পড়ুয়া আমার মেয়ে বেলিকে রবিবার রাত ৮টার দিকে কে বা কারা অপহরণের পর রাত ৮ টা ২০ মিনিটে আমার বাড়ির মোবাইল নাম্বারে জনৈক ব্যাক্তি মোবাইল নাম্বার (01742573322) থেকে ফোন করে জানাই “বেলিকে আমরা তুলে নিয়ে এসেছি, কোথাও খোঁজাখুজি করবি না, বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলবো।”

এর পর ফোনের লাইনটি কেটে দেন এবং মোবাইলটি বন্ধ করে দেন। তারপরও থানায় অভিযোগ করে আমরা বসে নেই, সবদিকে খোঁজ-খবর নিচ্ছি বললেন বেলীর অসহায় বাবা ফজল করিম।

জানা যায়, উপজেলার আমিরাবাদ এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলামের সাথে গত ৮ মে হান্নানা আক্তার বেলির ধর্মীয় বিধানমতে বিবাহের ঠিক ফর্দ চুড়ান্ত হয়। দেশে চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে বেলীকে স্বামীর ঘরে নিয়ে যাওয়ার কথা চুড়ান্ত রয়েছে।

মনিরুল ইসলাম জানান, বেলির সাথে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে গত ৮ মে ধর্মীয় বিধানমতে আমাদের বিয়ের ঠিক ফর্দ চুড়ান্ত হয়।

দেশের চলমান এ করোনা পরিস্থিতিতে বিবাহের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন না হওয়ায় তাকে ঘরে তুলে নেয়া সম্ভব হয়নি। তবে পারিবারিকভাবে আমাদের যাওয়া-আসা রয়েছে।

গতকাল রবিবার সকালে আম-কাঁঠাল নিয়ে আমি আর ভাবী বেলীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ কেন আজ তাকে অপহরণ করা হলো ঠিক বুঝতে পারছি না। এ ব্যাপারে লোহাগাড়া থানায় জিডি করেছি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, জিডি করার পর থেকেই নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ,থানায় জিডি

প্রকাশিত: ১২:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০