ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদার্শায় পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন

সাতকানিয়া প্রতিনিধিঃ

বহিরাগত ও যানচলাচল ঠেকাতে বিভিন্ন পাড়া মহল্লার প্রবেশ পথে গাছ-বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সাতকানিয়া মাদার্শা ইউনিয়নে পূর্ব বাবুনগরে দুইটি গ্রামে স্থানীয়রা স্বেচ্ছায় পাড়া-মহল্লা লকডাউন করেছে। গাছ ও বাঁশের খুঁটি দিয়ে বাড়ির প্রবেশপথ ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বহিরাগত কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য টাঙানো হয়েছে বিশেষ সতর্ক-বার্তামূলক লেখা। স্বেচ্ছায় বাড়ির প্রবেশপথ ও রাস্তা বন্ধ করে রাখার বিষয়টি লকডাউন নয় এটি জনগণের একটি সচেতনতামূলক পদক্ষেপ।

এখানে কারো করোনার উপসর্গ দেখা না গেলেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

তারা জানান, বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই নিজেদের রক্ষার স্বার্থে আমরা আমাদের গ্রাম দু’টি লকডাউন করে দিয়েছি। ফলে এই গ্রাম দুটিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না। গতকাল সোমবার দুপুরে ওই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিস টাঙিয়ে দেয়। তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।

চট্টগ্রামে একাধিক করোনা রোগী শনাক্ত এবং দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নগরজুড়ে আতংকের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মাদার্শায় পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন

প্রকাশিত: ০৬:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০