
লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু বলেছেন,দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের মেধার বিকাশ ঘটায়। খেলাধুলা শরীর মন সুস্হ থাকে।একই সাথে মনের অলসতাকে দুর করে এবং মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সচেতনা সৃষ্টি হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মতো সহ- শিক্ষার কাজ নৈতিক মানের অধিকারী সচেতন নাগরিক হিসেবে তৈরী করতে প্রেরণা জোগায়। তাই সকলে সমাজের সকল প্রকার ভালো কাজে অংশগ্রহণ করতে হবে।তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে লোহাগাড়া উপজেলার চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ২৫ জানুয়ারী রাত ১০টার দিকে আতিয়ার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে নাইট শর্টপিচ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
খেলায় দু` শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার একাদশ বনাম জান মুহাম্মদ পাড়া ক্রিকেট একাদশ।

খেলায় উদ্বোধক ছিলেন দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, চরম্বা আতিয়ার পাড়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব।

মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও চরম্বা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ আছহাব উদ্দিন,সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ সাদত উল্লাহ, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি এডভোকেট শফিকুল ইসলাম লিটন, চরম্বা ইউপি সদস্য সৈয়দ আহমদ,
দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ- কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজ রাফি,চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ পারভেজ খাঁন।
খেলা পরিচালনা করেন মুহাম্মদ জহির উদ্দিন ও শিহাব উদ্দিন।
খেলায় বিজয়ী দল জান মুহাম্মদ পাড়া একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


