
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
মাদকের বিরুদ্ধে কোন ধরণের আপোষ নেই।বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুশায়ারী দিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক Lohagara Thana ctg আইডিতে ওসি লিখেছেন যে, মাদক সম্রাটেরা লোহাগাড়া ছাড়ুন, না হয় সাতকানিয়ার পরিণতি বরণ করতে হবে। বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। আপনি যে হোন।
জানা যায়, করোনায় থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বিভিন্ন যাত্রীবাহী বাস,মোটর সাইকেল, মালবাহী ট্রাক, পিক-আপ গাড়ী ও প্রাইভেট কার যোগে ইয়াবা পাচারকালে হাজার হাজার ইয়াবার চালান ও মাদক বিক্রেতাদেরকে আটক করছে থানা পুলিশ। আটককৃত অনেক মাদক বিক্রেতাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করতে সক্ষম হয়েছে।
এসব অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়া। এছাড়াও উপজেলার লোকাল মাদক বিক্রেতাদেরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার মধ্যরাতে সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত মোসাদ্দেকুর হত্যা মামলার আসামি ও মাদক সম্রাট আব্দুল হান্নান সোহেল (৩৭) নিহত হয়েছেন।
ওসি জাকের হোসাইন মাহমুদ মুঠোফোনে জানান, মাদক বিক্রেতারা যে দলের কিংবা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের এ্যাকশন শুরু হয়ে গেছে।
মাদক কারবারিদের বিরুদ্ধ কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি জানান, মাদক কারবারীরা লোহাগাড়া ছাড়ুন, সাতকানিয়ার পরিণতি বরণ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্হানে রয়েছি বলেও তিনি জানান। সামাজিক ভাবে মাদক সেবী ও মাদক বিক্রেতাদেরকে বয়কট করতে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।সঠিক তথ্য দিয়ে লোহাগাড়া থানা পুলিশকে সহযোগীতা করুন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

