
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
রায়পুরে মাদকাসক্ত এক কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন রায়পুর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আবদুল জলিল।
জানা যায়,রায়পুর উপজেলার চরমোহনা ইউপিস্থ কিশোর ইমরান হোসেন রাব্বি(১৭) বিভিন্ন ধরনের মাদকের নেশায় জড়িয়ে পড়েন।
ছেলে মাদকাসক্তে জড়িত হওয়ায় কিশোরের মা বিষয়টি রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত কিশোরকে থানায় ডেকে এনে স্বাভাবিক জীবনে ফিরে আনা হয়। এবং পড়ালেখায় মনোনিবেশ করা সহ তাহার পুনর্বাসনের দায়িত্ব নেন রায়পুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল জলিল।
১৫জুলাই সকালে উক্ত কিশোরকে ভবিষ্যত পূনর্বাসনের উদ্দীপনার লক্ষ্যে তাহার পড়ালেখার খরচ এবং বই পুস্তক ক্রয় খরচ বাবদ প্রাথমিকভাবে তাকে আর্থিক অনুদান প্রদান করেন রায়পুর থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল।
কিশোর রাব্বী স্বাভাবিক জীবনে ফিরিয়ে এসে পড়ালেখায় মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


