ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসে তল্লাশিঃ ৫হাজার পিচ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।

আটককৃত মাদক কারবারী কুমিল্লা জেলার হোমনা মনিপুর পতেরকান্দি মৃত আবদুল খালেক মিয়ার পুত্র বিল্লাল হোসেন (৪৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২১ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মাইক্রোবাসে তল্লাশিঃ ৫হাজার পিচ ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১১:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০