ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসের ধাক্কায় লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট গেইট নামক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহাদৎ হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
সে উপজেলার লোহার দীঘির পাড় সংলগ্ন হারেজ ড্রাইভারের পুত্র। বিষয়টি নিহতের বড় ভাই লিটন নিশ্চিত করেছেন।

আহতের নাম মোহাইমিনুল ইসলাম (২৫)। সে পুর্ব লোহাগাড়া  তৌরব উদ্দিন সিকদার পাড়ার আবদুর রশিদের পুত্র।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,ঘটনার দিন দুপুর ১টার দিকে  আজিজনগরের চেয়ারম্যান লেকে ভ্রমনের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন শাহাদাৎ হোসেন এবং তার বন্ধু। সেখানে যাওয়ার পথে উল্লেখিত স্থানে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে তারা দু’জন গুরতর অাহত হয়। অাহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্হা আশংকাজনক দেখলে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একই দিন বিকেল ৪টার সময় চমেকে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ মৃত্যুবরণ করেন।

বর্তমানে আহত মোহাইমিনুল ইসলাম চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির অারফাতের মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মাইক্রোবাসের ধাক্কায় লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৮:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০