
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকায় মাংকি ক্যাপ করে ইয়াবা পাচারকালে মোহাম্মদ ইসমাঈল(৪২) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এসময় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ইসমাঈল চরম্বা জমাদার পাড়া এলাকার আবদুস সবুর প্রকাশ শহর মুল্লুকের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এর নির্দেশনায় ওসি তদন্ত মুহাম্মদ রাশেদুল ইসলাম,থানার এএসআই জহিরুল ইসলাম ও এএসআই আবদুল হালিমের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় মাংকি ক্যাপে করে ইয়াবা পাচারকালে ৪শ পিচ ইয়াবা সহ ইসমাঈলকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


