
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরের লোহার দিঘীর পাড়স্থ আল মদিনা কমিউনিটি সেন্টারের হল রুমে এক সম্মাননা স্বারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেখানে উপজেলার পহরচাঁন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদ প্রয়াত হেমন্ত মোহন নাথকে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা স্বারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন।
এসময় অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার মনির উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শ্রেষ্ট এসএমসি মিয়া মুহাম্মদ শাহজাহান, শ্রেষ্ট প্রধান শিক্ষক মোজাহিদুল অালমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক হেমন্ত মোহন নাথের মরনোত্তর সম্মাননা স্বারকটি তার পুত্র চিকিৎসক সুজন কান্তি নাথ( প্রকাশ এসকে নাথ) কে প্রদান করা হয়।
প্রয়াত এ শিক্ষকের মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন।
প্রয়াত হেমন্ত মোহন নাথের পুত্র চিকিৎসক সুজন কান্তি নাথ( প্রকাশ এসকে নাথ) জানান,আমার বাবা একজন আদর্শিক, ন্যায় নীতিবান শিক্ষক ছিলেন। তিনি শিক্ষার মশাল ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আজ আমার মরহুম পিতাকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি মরনোত্তর সম্মাননা দিয়ে যে সম্মানটুকু দেখিয়েছে আমার পরিবারে তাদের কাছে চিরকৃতজ্ঞ ও ঋণী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


