ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যুদ্ধ:

মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে কয়েকটি দেশ, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এক সপ্তাহ পার হলেও এখনো থামার কোনো ইঙ্গিত মিলছে না। এ পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ থামাতে কয়েকটি দেশ ইতোমধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে পেজেশকিয়ান বলেন, কয়েকটি দেশ এই সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ হলেও দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
তিনি আরও বলেন, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের দিকেই নজর দেওয়া এবং সেই সমস্যার সমাধান করা।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। রাজধানী তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানও ওই হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এই ঘটনার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং এর প্রভাব পড়ছে আশপাশের দেশগুলোতেও।
সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ঠিক কোন কোন দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যুদ্ধ:

মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে কয়েকটি দেশ, জানালেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১০:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬