ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া নিউজ করে মানুষকে আতঙ্কিত করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম আরো ঘনিষ্ঠ হয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়া ভুয়া নিউজ করে মানুষকে আতঙ্কিত করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৩০ মার্চ) তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের কারণে তৈরি হওয়া নতুন সংকটে সরকার ও গণমাধ্যম আরো ঘনিষ্ঠ হয়ে একসঙ্গে কাজ করবে। করোনার কারণে বিভিন্ন গণমাধ্যমে কিছু সংকট সৃষ্টি হয়েছে। বিশেষ করে পত্রিকাগুলোর সার্কুলেশন অর্ধেকে নেমে এসেছে। সংবাদপত্রে যারা কাজ করে এবং যারা হকার আছে, যারা দিন আনে দিন খায়, অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় আছেন। এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সার্বিকভাবে গণমাধ্যমের ব্যাপক একটা ভূমিকা আছে। তাই সরকার ও গণমাধ্যম এক সঙ্গে কাজ করবে। একইসঙ্গে কিছু ভুয়া নিউজপোর্টাল আছে। যারা ভুয়া নিউজ করে এবং মানুষকে আতঙ্কিত করে। যারাই এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই মুহূর্তে জনগণকে কোনোভাবে আতঙ্কিত করা উচিত নয়। এ বিষয়ে সরকারকে সহযোগিতা এবং অন্যান্য সার্বিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াবের সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত, সম্পাদকীয় পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) -এর সিনিয়র সহ-সভাপতি ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, এটকোর পরিচালক ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ভুয়া নিউজ করে মানুষকে আতঙ্কিত করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০