
রায়হান সিকদার লোহাগাাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী সকালে সাতকানিয়া লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সুযোগ্য সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর নেতৃত্বে সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্হিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমানা আরা বেগম, নারীনেত্রী নারগিছ আকতার মুন্নীসহ সাতকানিয়ার সকল মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


