
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আবদুল্লাহ আল মোহাম্মদ আদিল(২বছর ৬মাস) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার বড়হাতিয়ার ৫নং ওয়ার্ডস্থ আমতলী হাছান বলি পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ কাইছার হাসান বাপ্পী বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত শিশু আদিল ওই এলাকার প্রবাসী মুুহাম্মদ আজিজের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পী জানান, বাড়ির সামনে একটা বড় পুকুর রয়েছে। আদিল বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
কোথাও না পেয়ে বাড়ির সামনে পুকুরে আদিলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত শিশুর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুূয়া।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


