
নিজস্ব প্রতিবেদকঃ
আনজুমান আরা বেগম। তার স্বামীর নাম নুরুল আলম। দেবরের হামলায় আনজুমান আরা কয়েকমাস পুর্বে নিহত হয়েছিল। এ ঘটনায় হত্যা মামলাও দায়ের করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন আসামী আটকের পরে জামিনে আসেন।
নিহত আনজুমান আরা বেগমের ২মেয়ে ১ ছেলে। তার অবুঝ শিশু। মাকে তারা কাছে না হতভাগ।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ভবানীপুর এলাকায় একটি মসজিদ উদ্বোধন করতে যান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
ওই এলাকায় নিহত আনজুমান আরা বেগমের বাড়ী। তার রেখে যাওয়া তিন অবুঝ শিশুদের কে দেখতে যান লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
এসময় তাদের পাশে কিছুক্ষণ সময় কাটান।
অবুঝ শিশুদের রেখে ওসি আবেগ আপ্লুত হন।
ওসির পক্ষ থেকে নিহত আনজুমান আরা বেগমের রেখে যাওয়া আমানত শিশুদেরকে বকসিস প্রদান করেন।
এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান, মসজিদের খতিব মাওলানা ইউসুফ আরমানী, ব্যবসায়ী নাজিম উদ্দিন বাচ্চু, মুহাম্মদ সেলিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


