
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দি। তলিয়ে গেছে অনেক গ্রাম। জনদুর্ভোগে হাজার হাজার মানুষ। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট বিকেলে পানি বন্দি এ এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।
এসময় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, যুবলীগ নেতা নাজিম উদ্দিন বাচ্চু ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


