
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আদিবা (১ বছর ১০মাস ) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই এলাকার প্রবাসী ছগির আহমদের কন্যা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া মুঠোফোনে উক্ত প্রতিবেদককে বলেন, সোমবার সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আদিবা। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা বাবা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে।স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


