
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে
সরকারের গৃহীত সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের অংশ হিসেবে লোহাগাড়ায় বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প চলমান রয়েছে।
১৪ নভেম্বর সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া মাদরাসা সড়ক,তৈয়বের পাড়া এতিমখানার চলমান উন্নয়নমুলক কাজ পরিদর্শন করা হয়েছে।
চলমান উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সুযোগ্য একান্ত সচিব, সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের বিশ্বস্হ সহচর, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক ও তরুণ আওয়ামীলীগ নেতা মিরান হোসেন মিজান।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্হত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


