ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়হাতিয়ায় আখক্ষেতে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তৈয়বের পাড়া এলাকায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৫ মে(সোমবার) বেলা ৩টার দিকে বাড়ির পার্শ্বে আখক্ষেতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আবদুল গফুর(৫২)। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গইন্যা পাড়া এলাকার মৃত জনু মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, আবদুল গফুর কৃমিরাঘোনা এলাকা থেকে তৈয়বের পাড়া এলাকায় বাড়ি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তার ১ ছেলে ১ মেয়ে। সকাল ৭টার দিকে স্থানীয়রা আখ ক্ষেতে তার লাশ দেখতে পায়।

নিহতের ভাই আবদুল কাদের জানান, স্থানীয়রা আমার ভাইয়ের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসলে দেখতে যান। তার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিলনা বলেও তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব মামুন-উর-রশিদ চৌধুরী মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, ঘটনাটি শুনার পর ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে অবহিত করেছি। লাশ থানার হেফাজতে নিয়ে গেছে। নিহত আবদুল গফুরের সাথে কোন শত্রুতা ছিলনা বলেও তিনি জানান।

খবর পেয়ে সাতকানিয়া সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, এসআই মোঃ ফারুক ও সঙ্গীয় পুলিশ ফোর্ম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান,নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের শরীরের আঘাতের কোন চিহ্ন নেই। লাশ পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বড়হাতিয়ায় আখক্ষেতে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩