ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়হাতিয়ায় অগ্নিকান্ডে নৈশ প্রহরীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে।

অসহায় পরিবারের নাম আবুল কাসেম।সে ওই এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।পেশায় একজন নাইট গার্ড।

১৪ মে রাত ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনু ফকির বাজারের পুর্ব পার্শ্বে সোয়া জান পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

বিষয়টি বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া নিশ্চিত করেছেন।

স্হানীয় সুত্রে জানা গেছে, আবুল কাসেম মনু ফকির বাজারের নাইট গার্ডের দায়িত্ব পালন করে স্ত্রী সন্তানদের নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করতেন। ঘটনার সময় তার স্ত্রী বাড়ীতে ছিলনা। তিনি মনু ফকির বাজারে তার দায়িত্ব পালন করতে চলে যান। হঠাৎ তার বাড়ীতে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে।মুহুূর্তের মধ্যে আগুন পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি থেকে কোন ধরণের আসবাবপত্র কাপড়-চোপড় বের করতে পারেনি।

তবে, তার বসতঘরে কোথায় থেকে আগুনের সুত্রপাত তা জানা যায়নি।

বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, শনিবার রাত ১১টার দিকে অসহায় নৈশ প্রহরী কাসেম বাড়ীতে আগুন লেখে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছেন।

বর্তমানে অসহায় আবুল কাসেম খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বড়হাতিয়ায় অগ্নিকান্ডে নৈশ প্রহরীর বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১২:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২