
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ এপ্রিল (সোমবার) বিকেল ৩টার দিকে ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার, বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল খলিফার সুযোগ্য পুত্র, যুবলীগ নেতা কাইছার হাসান বাপ্পীর নিজস্ব অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অতি দরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার, বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী, যুবলীগ নেতা কাইছার হাসান বাপ্পী।
এলাকার মুরুব্বী শামশুল আলমের সভাপতিত্বে বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বেপারীর পাড়া কৃতি সন্তান প্রবাসী তৈয়ব, প্রবাসী সোহেল, বাবুলসহ অন্যানারা।
বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা কাইছার হাসান বাপ্পী বলেন, আমি মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হওয়ার পুর্বে এলাকার মানুষকে ওয়াদা দিয়েছে,এলাকাবাসীর ওয়াদা পূরণের লক্ষ্যে আমি কাজ করে যাবো। আগামীতেও আমি আপনাদের সেবক হয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। যেকোন সময় আমাকে পাশে পাবেন। কুচক্রীমহলের কথা শুনে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্ঠি করা যাবেনা। আমার ওয়ার্ডকে আমি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করতে কাজ করতে সকলের সহযোগীতা, ভালবাসা ও দোয়া কামনা করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


