ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে লোহাগাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদকঃ 

স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখা।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার ) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়ায় স্বাস্হ্য সহকারীরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন।

এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শোয়াইবুল হক সিকদার,সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ চৌধুরী,অর্থ সম্পাদক মোমেন, প্রচার সম্পাদক আকবর হোসেনসহ অন্যান্য।

এছাড়াও স্বাস্থ্য সহকারীরা উপস্হিত ছিলেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শোয়াইবুল হক সিকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি গঠন করে দেন। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেসব দাবি বাস্তবায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক আমাদের দাবি মেনে নিয়ে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। আমরা এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজ ২৬ নভেম্বর থেকে আমাদের কর্মবিরতি শুরু করা হয়। আমাদের কর্মবিরতি চলবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বেতন বৈষম্য নিরসনের দাবিতে লোহাগাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০