
সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
বিশ্ব মানবতার শান্তির প্রতীক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)।শুধু ইসলাম ধর্মের অনুসারীদের নয় পুরো মানব জাতির পথ প্রদর্শক নবী করীম (সা:)।
অদ্য ০১/০১/২০২০ বুধবার বিকাল ৪টায় আমিলাইষ পশ্চিম ডলু এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবীতে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব এসব কথা বলেন।তিনি নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমিলাইশ বাসীর কাছে কৃতজ্ঞতা জানান।
আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে এবং আলমগীর সাদেকে পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কুতুব উদ্দীন চৌধুরী,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন মিন্টু প্রমূখ।
মাহফিলে নেতৃবৃন্দ আরো বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্ম,মতের অনুসারীরা নির্বিঘ্নে স্বধর্ম পালন করতে পারে।
ওয়াজ মাহফিল শেষে নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত আমিলাইশের বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন এবং দ্রুত সকল ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


