ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন স্পটে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, তিন লক্ষ উনাশি হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন স্পটে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন লক্ষ উনাশি হাজার সাতশত পঞ্চাশ ঘনফুট বালু জব্দ করা হয়।

৭ মে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইদ্রিস,উপজেলা ভূমি অফিসের নাজির বজলুর রহমান, ভূমি অফিসের নয়ন দাশসহ থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চুনতি জামতল এলাকা হতে ৩২ হাজার ৪০০ ঘনফুট, কিল্লা ঘোনা বাজারের উওর পাশ এলাকার ৩৬হাজার ঘনফুট, গোড়ার চর, ফারেংগা খালের মুখ ৬১ হাজার ৫০০ ঘনফুট, পেক্কাছড়ি ব্রীজের পাশ হতে ৪৩ হাজার ৮৫০ ঘনফুট, পুটিবিলা সড়াইয়া এলাকা হতে ২লক্ষ ৬ হাজার ঘনফুট সহ মোট তিন লক্ষ উনাশি হাজার সাতশত পঞ্চাশ ঘনফুট বালু জব্দ করা হয়। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বিভিন্ন স্পটে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, তিন লক্ষ উনাশি হাজার ঘনফুট বালু জব্দ

প্রকাশিত: ০৯:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩