
কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল ওয়াহেদের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে একটি মহল। চেয়ারম্যান আবদুল ওয়াহেদ এক বিবৃতিতে জানিয়েছেন যে, আমি একজন জনপ্রতিনিধি। বিগত দিনে বার বার কলাউজান ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি।জনগণের ভালবাসা নিয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। এলাকায় সুনামের সাথে মানুষের ভালবাসা নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রীমহল অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল আমার বিরুদ্ধে উটে পডে লেগেছে বলেও তিনি বিবৃতি উল্লেখ করেন।
আলহাজ্ব এম.এ ওয়াহেদ
চেয়ারম্যান
কলাউজান ইউনিয়ন পরিষদ
লোহাগাড়া,চট্টগ্রাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


