
সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
অদ্য ১৬/১২/১৯ রোববার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ীতে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো এ শীতবস্ত্র বিতরণ করা হয়।কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কান্তি দাশের সভাপতিত্বে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ইউনুচ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো:আলী,উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ওচমান আলী,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন মিন্টু,যুবলীগ নেতা মোবারক হোসেন সুমন,ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন আলমগীর,দিনার মাহমুদ ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


