ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোহাগাড়ায় হোটেল কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে লোহাগাড়া সদর নেয়াজর টেক এলাকায় নিহতের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আনিসুর রহমান (২৬)। তিনি উপজেলা সদর ইউনিয়ন নেয়াজের টেক এলাকার মহরম আলীর পুত্র এবং লোহাগাড়া সদরস্থ ইনসাফ রেস্টুরেন্টের কর্মচারী।

লোহাগাড়া সদরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মালেক বলেন, আনিস লোহাগাড়া সদরে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঘটনার দিন সকালে গোয়াল ঘরে ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনিসের বাবা মহরম আলী জানান, আনিস হোটেল থেকে কাজ শেষ করে বাড়ি ফিরেন। খুব ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে পাকা ঢালাইয়ের কাজ করে। ঢালাই শুকানোর জন্য ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে আহতবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোহাগাড়ায় হোটেল কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ০৫:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩