
স্টাফ রিপোর্টার
সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন বর্জণ করেছে বিএনপি। দুপুর আড়াই টার সময় বিএনপির প্রার্থী আব্দুল গাফ্ফার চৌধুরী সাংবাদিকদের নির্বাচন বর্জণের বিষয়টি জানান। এর আগে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন তিনি।প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ,নেকাকর্মীদের উপর হামলা সহ কয়েকটি অভিযোগ এনে ভোট বর্জন করেছে বলে সূত্রে প্রকাশ।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী এম এ মোতালেবের দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি’র আনিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন হার নিশ্চিত জেনেই তারা ভোট বর্জনের ঘোষনা দিয়েছে।তিনি আরো বলেন এটি বিএনপি’র নির্বাচনী চরিত্র,হারলে বর্জন এবং নির্বাচন সুষ্ঠ হয়নি।আমাকে সাতকানিয়ার জনগণ ভোট দিয়েছে,আমি সাতকানিয়ার আপামর জনগণকে ধন্যবাদ জানাই।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


