
রায়হান সিকদার, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে মুহাম্মদ মিনহাজ(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ জুন সকাল সাড়ে ৮টায় উপজেলার কলাউজান রসুলাবাদ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি কলাইজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ নিশ্চিত করেছেন।
নিহত শিশু ওই এলাকার মুহাম্মদ রফিকের পুত্র এবং সে উপজেলার ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
স্হানীয় এলাকার বাসিন্দা বশির জানান, মিনহাজের বাবা রফিক নতুন সেমি পাকা বাড়ী নির্মাণ করে। বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্মাণাধীন বাড়ির বারান্দার কাজ চলমান।
ঘটনার দিন সকালে মিনহাজ বাড়ীর বারান্দার ইটের দেওয়ালে উপরে উঠে। হঠাৎ বাড়ীর ইটের দেওয়ালের টুকরো নিয়ে মাটিতে সে পড়ে যায়। পুণরায় বাড়ীর দেওয়ালের আরেকটি ইটের টুকরো তার শরীরে উপরে পড়ে যায়।
তাৎক্ষণিক স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

