
নিজস্ব প্রতিনিধি
বাঁশখালীতে আট হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ আগস্ট) রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়ন রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হচ্ছে মোজহের আলম ও রাশেদা বেগম।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল এলাকা থেকে মোজহের আলম ও রাশেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মোজহের আলম রামুর দক্ষিণ মিঠাছড়ির খন্দকার পাড়ার আব্দুর রহমানের পুত্র ও রাশেদা বেগম টেকনাফ পৌরসভার পুরান কল্যাণ পাড়ার মৃত জাফর আহমেদের স্ত্রী।
তাদেরকে বুধবার(২১ আগস্ট) আদালতে প্রেরণ করা হবে বলে ওসি জানান
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


