ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতের মৃত্যু

বান্দরবান: বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌তে পু‌লি‌শের সঙ্গে কথিত বন্দুকযু‌দ্ধে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি,  মৃত ব্যক্তি ডাকাত ছিলেন। এসময় তার কাছ থে‌কে ১‌টি এল‌জি, ১টি একনলা বন্দুক ও ৬টি গু‌লির খোসা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মৃত ডাকাতের নাম আনোয়ার হোসেন বলি আনোয়ার (৪০)। সে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের কোনা পাড়ার আবু ছৈয়দের ছেলে।

পুলিশ জানায়, রাতে ব্রিক ফিল্ড এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অস্থায় আনোয়ার ডাকাতকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ ব্রিক‌ফিল্ড এলাকায় গে‌লে ডাকাতরা পু‌লিশকে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। প‌রে পু‌লিশও পাল্টা গু‌লি ছুঁড়‌লে আনোয়ার নিহত হয়। ত‌বে কতজন ডাকাত সেখা‌নে ছিল অন্ধকার থাকায় তা বোঝা যায়‌নি।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতের মৃত্যু

প্রকাশিত: ০১:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮