ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের ব্যাগে মিলল ২০ লাখ টাকার জাল নোট, লোহাগাড়ায় ২ প্রতারক আটক

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকার জালনোট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জালনোট টাকাগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ মার্চ বেলা ১২টার দিকে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহন( যাহার রেজি নং চট্টমেট্টো-১৫-৬১৬৭) গাড়িটি থামিয়ে সেখানে দু প্রতারকের হাতে থাকা সবজি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জালনোট জব্দ করা হয়। এ সময় দু` প্রতারককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বাজারের ব্যাগে মিলল ২০ লাখ টাকার জাল নোট, লোহাগাড়ায় ২ প্রতারক আটক

প্রকাশিত: ০১:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩