ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে সেনা টহলে গুলি, পাল্টা গুলিতে নিহত ১

রাঙ্গামাটি রাজস্থলীতে সেনা টহলে অতর্কিত গুলিবর্ষনের পর এবার জেলার বাঘাইহাটে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সেনা সদস্যরা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকাল (২৩ আগষ্ট) ১০ টার দিকে বাঘাইহাট-সাজেক এলাকায় টহলে বের হয় সেনা সদস্যরা।

টহল চলাকালীন হঠাৎ এলোপাথাড়ি গুলিতে সেনা সদস্যদের গাড়ির সামনের গ্লাস ও বডি ছিদ্র হয়ে গুলি গাড়ীর ভিতরে প্রবেশ করলেও তাদের বিচক্ষনতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সেনা সদস্যরা।

এসময় আত্নরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়তে থাকে। মুহূর্তের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে এবং পরাজিত হয়ে এক পর্যায়ে পালিয়ে যায় ইউপিডিএফ অস্ত্রধারী সদস্যরা।

দুই পক্ষের গোলাগুলিতে বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ নেতা শান্তিময় চাকমা ওরফে সুমন চাকমা ওরফে লাকির বাপ নিহত হয়েছে।

সুমন চাকমা প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ এর লোক এবং তার হাতে একটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল তল্লাশী করে আরো একটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে।সূত্র সিটিজি টাইমস

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বাঘাইছড়িতে সেনা টহলে গুলি, পাল্টা গুলিতে নিহত ১

প্রকাশিত: ০৩:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯