ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে চেক প্রদান

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে নিহত এক ব্যক্তির পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

জানা যায়,গত বছরের ৭ ডিসেম্বর উপজেলার চরম্বা মাইজবিলা মরিদাঘোনা এলাকায় বন্য হাতির হামলায় নুরুল আলম নামে এক ব্যক্তি নিহত হওয়ায় তার স্ত্রী ছেনুয়ারা বেগমকে ক্ষতিপূরণ বাবদ উক্ত ১ লক্ষ টাকা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ, বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মুহাম্মদ ফোরকান মিয়া।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে চেক প্রদান

প্রকাশিত: ০৮:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০