
নিজস্ব প্রতিবেদকঃ
পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়া বড়দুয়ারা বিট এবং মাহালিয়া এলাকায় অবৈধ জবর দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ।
সোমবার(১৬ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়,দীর্ঘদিন ধরে বড়দুয়ারা এবং মাহালিয়া এলাকায় ১একর জায়গায় ৪টি অবৈধভাবে ঘর নির্মাণ করে বনবিভাগের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল।
সোমবার দিনব্যাপী চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে বনবিভাগের ১শতক জায়গা উদ্ধার করা হয় ।এসময় উদ্ধারকৃত বনবিভাগের জায়গায় গাছের চারা রোপন করা হয়।
অভিযান কালে বড়দুয়ারা বিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমানসহ বনবিভাগের টিম উপস্হিত ছিলেন।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,আমরা বনবিভাগের টিম নিয়ে প্রতিদিন জ্বালানী কাঠ,চোরাইকৃত কাঠসহ গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি। আজকে দিনব্যাপী বড়দুয়ারা ও মাহালিয়া এলাকায় অবৈধ দখলে থাকা বনবিভাগের জায়গায় ৪টি ঘর উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছি। সেখানে চারা রোপন করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


