ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন । এর আগে গত ২১ জুনের মাঝামাঝিতে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিনের পর তিনি করোনা নেগেটিভ হন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রিপোর্টে আমিনুল ইসলামের দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ার খবর গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান।

মিরান হোসেন মিজান জানান, প্যানক্রিয়াটাইটিস রোগ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আমিনুল ইসলাম তিনদিন ধরে মৃদু জ্বরে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রাত ৮ টার দিকে আসা রিপোর্টে আমিনুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে।

উল্লেখ্য, প্যানক্রিয়াটাইটিসে (তীব্র পেটের ব্যথা) আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হন আমিনুল ইসলাম। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার ভোরে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

ফের কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম করোনা পজেটিভ

প্রকাশিত: ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০