ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসাঃ পুলিশের জালে ধরা মাদক বিক্রেতা খানে আলম

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদার পাড়ার বাসিন্দা খানে আলম (৫১)। ফলের দোকানের আড়ালে দীর্ঘদিন ইয়াবা বিক্রি করে আসছে। অবশেষে ২০৩০ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী খানে আলম কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত খানে আলম ওই এলাকার লাল মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ ফলের দোকান হতে ২হাজার ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী খানে আলম কে আটক করে।
আটককৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে ফলের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসায় চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সে একজন এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৮ মে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।

উল্লেখ্য, এর পুর্বে খানে আলম  ইয়াবাসহ  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছিল।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

ফলের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসাঃ পুলিশের জালে ধরা মাদক বিক্রেতা খানে আলম

প্রকাশিত: ০১:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১