ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে তল্লাশীঃ৩হাজার পিচ ইয়াবা ও মহিলাসহ আটক ২

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মহিলাসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
আজ ১৬জুলাই তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হল নাটোর গুরুদাসপুর খুবজিপুর পিপলা কালিগড় পাড়ার আবু তালেবের পুত্র আমজাদ হোসেন(৩০) এবং কুমিল্লা মুরাদনগর দক্ষিণ পাড়া মির্জাপুর এলাকার রুবেলের স্ত্রী মর্জিনা(২০)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই দুলাল বাড়ৈ`র নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও মহিলাসহ ২মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

প্রাইভেটকারে তল্লাশীঃ৩হাজার পিচ ইয়াবা ও মহিলাসহ আটক ২

প্রকাশিত: ০৩:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০