
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আজ ২০জুলাই তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
আটককৃতরা হল চাঁদপুর মতলব থানার এখলাসপুর এলাকার বাবুল হোসেনের পুত্র সুজন হোসেন(২৩), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া বাতেনের পাড়া এলাকার মৃত আহমদ মোল্যার পুত্র আলিম মোল্যা(৪৭), একই জেলার দৌলতপুর থানার লালগোলা পাড়া এলাকার মৃত সোনা মোল্যার পুত্র মোহাম্মদ ইউসুফ(৪২) এবং চুনতি ইসলামিয়া পাড়ার সালেহ আহমদের পুত্র জসিম প্রকাশ লেইঙ্গা জসিম(৪৫)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪মাদক বিক্রেতাকে আটক করে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনায় থেমে নেই ইয়াবা পাচার। আমাদের থানা পুলিশের টিম প্রতিদিন ইয়াবার বড় বড় চালানসহ অনেক মাদক বিক্রেতা কে আটক করতে সক্ষম হয়েছি। গতকাল রাতেও আমাদের থানা পুলিশের টিম ৫০০০পিচ ইয়াবা, প্রাইভেট কারসহ ৪মাদক বিক্রেতাকে আটক করেছি। ৫হাজার ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ১৫লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।
আটককৃতদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


