
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চাষাবাদের জমির উপর দিয়ে প্রভাবশালী এক মহল কর্তৃক জোর পূর্বক চলাচলের রাস্তা নির্মাণ করার অভিযোগ আনা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে । সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।
৮ আগস্ট শনিবার বেলা ১২টায় লোহাগাড়া উপজেলা সদরের এক রেস্টুরেন্টে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মো: আইয়ুব বলেন, এলাকার জামায়াত নেতা জামাল উদ্দিন ইউসুফ ও সাবেক শিবির ক্যাডার বিচার বিভাগের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তি আব্বাস উদ্দিনের নেতৃত্বে তাদের লোকজন এ রাস্তা নির্মাণ করছেন সম্পূর্ণ ভাবে প্রভাব কাটিয়ে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, অবৈধ রাস্তা নির্মাণ কাজে বাঁধা দিলে অভিযুক্তরা নানা ভাবে তাঁকে হুমকি দেয়। ফলে তিনি (আইয়ুব) লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ অভিযুক্তদেরকে পরের ভোগ দখলীয় রাস্তা নির্মাণ না করা ও শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বলেন। কিন্তু অভিযুক্তরা তা উপেক্ষা করে দেশীয় তৈরী অস্ত্র-স্বস্ত্র নিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন অস্ত্র উচিয়ে। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ধারা মতে মিছ মামলা (নং-৫৩২/২০২০) দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ পক্ষদ্বয়কে নোটিশ করেন শান্তি শৃংখলা বজায় রাখার জন্য। রাস্তা নির্মাণে লিপ্ত ব্যক্তিরা তাও মানেনি। সরকারী বিচার বিভাগের দায়িত্বশীল পদে কর্মরত আব্বাস উদ্দিন ক্ষমতার দাফট দেখান। শুধু তা নই তার শ্বশুর ওসি বলে হুমকি দেন। বিচার বিভাগীয় দায়িত্বশীল পদে থাকা আব্বাস উদ্দিন বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুল পাওয়া যাবে না। তিনি কাউকেও পরোয়া করেন না। ফলে জমির মালিকগণ আতঙ্কে দিনাতিপাত করছেন বলে অভিযোগে প্রকাশ। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ জমির মালিকেরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদ সম্মলনে মোহাম্মদ আইয়ুব এর সাথে উপস্থিত ছিলেন তার ভাই নুরুল আবছার ও রফিকুল ইসলাম। ##
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


