
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক ওসমান গনির আব্বাজান, প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক হাজী বাদশাহ মিয়া সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক , সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
এক বিবৃতিতে তিনি মরহুম হাজ্বী বাদশা মিয়ার বিদেহী আত্মার শান্তি, তার শোক সন্তপ্ত পরিবারে, পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া নিবাসী মরহুম হাজ্বী অাশরাফ মিয়ার পুত্র প্রবীণ ব্যবসায়ী হাজ্বী মুহাম্মদ বাদশা মিয়া ২৫ জুন রাত ৮টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি,,,,,,,,,,,, রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























