
রায়হান সিকদারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার ১৬জানুয়ারী বেলা দুপুর ২টা ৩০মিনিটের সময় গণভবনে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের নব নির্বাচিত সংসদ সদস্য,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোসলেম উদ্দিন আহমেদ।
এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহজাদা মোহাম্মদ মহি উদ্দিন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


