ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে কেন্দ্রীয় আ`লীগ নেতা আমিনের শোক

লোহাগাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যূকালে তিনি স্ত্রী, ২কন্যা রেখে যান।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন শোক প্রকাশ করেন।

তিনি বলেন এই জীবন্ত কিংবদন্তি লোহাগাড়া সাতকানিয়া তথা চট্টগ্রাম বাসীর অহংকার ও গর্বের ধন। প্রচারবিমুখ, আমানতদার ও সদালাপী এই মানুষটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন ও আস্থাভাজন ছিলেন।
জয়নুল আবেদীন ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. ইসহাক মিয়া। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম লেখাপড়া শুরু করেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসায়। ১৯৭০ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন তিনি। ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। বীর বিক্রম উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তা ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আমিনুল ইসলাম আমিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বুধবার বাংলাদেশ বিমানে করে তাঁর লাশ ঢাকায় আনা হবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আবেদীনের গ্রামের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে কেন্দ্রীয় আ`লীগ নেতা আমিনের শোক

প্রকাশিত: ০৭:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯