
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ২২জানুয়ারী সকাল ১০টায় চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসির শোক সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির আগমণ উপলক্ষে ১৯ জানুয়ারী সন্ধ্যায় বটতলী মোটর স্টেশনস্হ একটি রেষ্টুরেন্টে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশনায় লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ শব্বির আহমদ,চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি হাজ্বী রফিক, লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম,সাধারণ সম্পাদক মাস্টার নাছির উদ্দিন মুহুরী, আমিরাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন,পুটিবিলা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ডলার, বড়হাতিয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ আইয়ুব।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


