
মোঃ কামাল উদ্দিন,সাতকানিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, উন্নত বিশ্বের ক্রমাগত কার্বন নিঃসরনের কারনে বিশ্ব পরিবেশ যে ভয়াবহ হুমকির মুখে পতিত হতে চলেছে, তা হতে ধরনীকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ব্যাপক ভাবে গাছ লাগানোর কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।কারন প্রকৃতিকে রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নাই।
তিনি আরো বলেন, পিতা হারানোর মাস শোকাবহ আগস্টে শোককে শক্তিতে পরিনত করতে হবে। আর সারা দেশে তৃণমূল নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রকে নস্যাৎ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে ভূমিকা রাখতে হবে।
১৮ই আগস্ট (বুধবার) সাতকানিয়া পৌরসভাস্থ উপজেলা আওয়ামিলীগ’র দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, ছদাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আহমদ, কাঞ্চনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সহ-সভাপতি মিজানুর রহমান চৌং সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ সেলিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


