
গত ২৬ জানুয়ারী কয়েকটি পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও কয়েকটি অনলাইনে বনকর্তাদের যোগসাজশে সামাজিক বনায়নে গাছ লুটের অভিযোগ শিরোনামে সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে যা প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। ২০১৫-১৬ সনের ৮০ হেক্টর জায়গায় বাফার জোম বাগানের অভিযোগটি সত্য নয়। স্হানীয় আশেপাশের পানের বরজের ক্ষতির জন্য কিছু প্রাকৃতিক চারা গাছ কর্তন করিয়াছে। সামাজিক বনায়নে কোন বড় বৃক্ষ কর্তন করে নাই। কিছু দুষ্কৃতকারী ষড়ষন্ত্রে এ ঘটনাটি ঘটেছে । দুর্বৃত্ততা কিছু প্রাকৃতিক চারা গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা ১/ডলু/৩৫/পদু/২০২১ মামলা রুজু করা হয়েছে।
মুলত এলাকা কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধ ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে। সংবাদে আমাকে জড়িয়ে যা আমার বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
রাহুল দেব নাথ
বনবিট কর্মকর্তা
ডলুবিট, লোহাগাড়া,চট্টগ্রাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


