
সম্প্রতি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বেপারী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক বাবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক বাবুল। মসজিদের জায়গা দখল রেখে উল্টো আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে তিনি দাবী করেছেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এ বিষয়ে বিবৃতি জানিয়েছেন। তিনি জানান, মসজিদটি দীর্ঘ ৫০/৬০ বছরের পুরানো মসজিদ। এ জায়গাটি নিয়ে সুদীর্ঘ কাল ধরে কোন ঘটনা ঘটেনি। গত রমজান মাসে আমি এলাকাবাসীদের সাথে নিয়ে মসজিদ নির্মাণে পরিকল্পনা হাতে নিয়েছি। বিএস ১৮৮দাগের আন্দর মসজিদের জায়গা ১৮শতক বা ৯গন্ডা। তৎসংগ্ন বিএস ১৮৯ দাগের আন্দর জমির পরিমাণ ১২শতক বা ৬গন্ডা । দুটি দাগের জায়গা পরিমাণ করে জানতে পারা যায় মসজিদে ১৮৮দাগের জায়গা আছে ১৬শতক বা ৮গন্ডা। যাহা পুর্ব থেকে আমাদের দখলে আছে। পাশাপাশি ১৮৯দাগের জমির পরিমাণ ১৪শতক বা ৭গন্ডা। বিএস ১৮৯দাগের ২শতক জায়গা বেশি আছে। একই খতিয়ান ভুক্ত জায়গা হওয়ার কারণে বিএস ১৮৮দাগের যে ২ শতক জায়গা কম আছে তাহা আমরা বিএস ১৮৯ দাগ হতে পুষিয়ে নিতে গেলে আমাদের সাথে প্রতিপক্ষ রিজিয়া গং এর সাথে কথা কাটাকাটি সৃষ্ঠি হয়। দক্ষিণ হরিণা আবুল কাসেমের পুত্র আতিক আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। রিজিয়া গং ক্ষিপ্ত হয়ে মহামান্য আদালতে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমি আবারও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
প্রতিবাদকারীঃ
আলহাজ্ব মাহমুদুল হক বাবুল
সভাপতি, বড়হাতিয়া বেপারী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, লোহাগাড়া,চট্টগ্রাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


