ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় গভীর রাতে ৪ টি বাড়ী আগুনে পুড়ে ছাই

মো: ছফওয়ানুল করিম,পেকুয়াঃ

পেকুয়ায়  রাতে ৪ টি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জানাযায়, রাত সাড়ে ১১ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবর পাড়া সংলগ্ন লামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জনৈক বেলাল, জামাল, জাকের ও আবদুর রহিমের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে বাড়ীর পাশে একটি গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৫ মিনিটের মধ্যেই ৪ টি টিনেরচালা বাড়ীই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস অফিস থেকে ৩০০ গজের মধ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছানোর আগেই বাড়ীগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

পেকুয়ায় গভীর রাতে ৪ টি বাড়ী আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ১২:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০