
নিজস্ব প্রতিবেদকঃ
আপনার পুলিশ আপনার পাশে এ স্লোগানকে সামনে রেখে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বিট পুলিশ কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
তিনি বলেন,পুলিশ হলো জনগণের বন্ধু। আমরা আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করুন। বিট পুলিশ কার্যক্রমের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার ও আমিরাবাদ ইউনিয়নের বিট অফিসার এসআই আবদুল হক, আমিরাবাদ ইউপির সেক্রেটারি নিউটন চক্রবর্তী,ইউপি মেম্বার মুহাম্মদ আতাউর রহমান চৌধুরী বাবুল, মৃণাল কান্তি দাশ মিলন, মুহাম্মদ ইউসুফ মুহাম্মদ আইয়ুব,মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী মনি, মহিলা মেম্বার আরজু আকতারসহ অন্যান্যরা ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


