
রায়হান সিকদার,লোহাগাড়া
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন,
পুলিশ জনগণের শত্রু নয়,জনগণের বন্ধু।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।
সন্ত্রাস, মাদক ও টাউট বাটপার ও দালালচক্রদের কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকার সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করুন।ইতিমধ্যে আমরা উপজেলার বিভিন্ন এলাকার অনেক মাদক, সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়েছি।
সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে বলেও তিনি জানান।
৩১আগষ্ট সকালে থানা পুলিশের আয়োজনে থানার কম্পাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্টানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এসময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, থানার এসআই সোহেল সিকদার, এসআই পার্থ সারথী হাওলাদার, এসআই মুহাম্মদ বেলাল, এএসআই মুহাম্মদ শফিউল্লাহ, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মুহাম্মদ শাকিন খাঁন, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিধিরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


