
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এমচরহাট বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। অস্বাস্থ্যকর অবস্থায় ইফতারসামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি বিভিন্ন অপরাধে ৮ জন দোকানিকে ৮ টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৬ এপ্রিল বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই শরীফুল,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জানান,উপজেলার পুটিবিলা এমচরহাট বাজার এলাকায় পবিত্র মাহে রমজানে মাসে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করছিল অসাধু ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করে অস্বাস্থ্যকর অবস্থায় ইফতারসামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি বিভিন্ন অপরাধে ৮জন দোকানিকে ৮ টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেও প্রচারণা চালানো হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


